Humaner Foundation
Menu
Menu
🔔 Update Home Fund Donation Program Member Volunteer Admin
Humaner Foundation
Photo 2 Photo 1
Humaner Foundation

একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী সেবামূলক প্রতিষ্ঠান

Humaner Foundation মানুষের মর্যাদা, আত্মনির্ভরতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে—
আজকের উদ্যোগের মাধ্যমে আগামীর সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে।

আমাদের কার্যক্রম

মানুষ, সমাজ ও পরিবেশ—সমন্বিত উন্নয়নের লক্ষ্যে আমাদের উদ্যোগসমূহ

দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তা

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর সহায়তা প্রদান।

সাদাকায়ে জারিয়াহ ও পরিবেশ সুরক্ষা

স্বাবলম্বীকরণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অধিক ফলনশীল বৃক্ষরোপণ, পরিচর্যা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন

শিক্ষার্থী ও তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।

এতিম শিশুদের দায়িত্বশীল প্রতিপালন

এতিম শিশুদের পরিণত বয়স পর্যন্ত অভিভাবকের দায়িত্বে শিক্ষা, লালন-পালন ও নৈতিক বিকাশ নিশ্চিত করা।

টেকসই স্বাবলম্বীকরণ উদ্যোগ

উপযোগী উপার্জন উপকরণ ও কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী ও সম্মানজনক জীবনের পথ তৈরি করা।

আয়ের উৎস

স্বচ্ছতা ও শরয়ী নীতিমালার আলোকে Humaner Foundation-এর অর্থনৈতিক ভিত্তি

স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা

দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছাসেবামূলক অনুদান ও সহায়তা।

যাকাত তহবিল

সচ্ছল মুসলিমদের প্রদত্ত যাকাত, শরয়ী নীতিমালার পূর্ণ অনুসরণ ও স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালিত।

নির্দিষ্ট খাতভিত্তিক তহবিল

বিশেষ প্রকল্প ও নির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়নের জন্য সংগৃহীত অর্থ ও তহবিল।

ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠানের আয়

Humaner Foundation-এর বিভিন্ন উদ্যোগ ও অঙ্গপ্রতিষ্ঠান থেকে অর্জিত বৈধ ও নৈতিক আয়।

ব্যয়ের নীতিমালা

স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে Humaner Foundation-এর ব্যয়ের নীতি

  • শরয়ী ও আইনগত স্বচ্ছতা: দাতাগণের দানের অর্থ ইসলামী শরয়ী নীতিমালা ও দেশীয় আইনের আলোকে ব্যয় করা হয়।
  • খাতভিত্তিক ব্যয় নিশ্চিতকরণ: যে খাতের জন্য অনুদান প্রদান করা হয়, সেই খাতেই তা ব্যয় করা হয়। এক খাতের অর্থ অন্য খাতে ব্যবহার করা হয় না।
  • যাকাত ব্যবস্থাপনা নীতি: যাকাত তহবিলে সংগৃহীত অর্থ শতভাগ যোগ্য হকদারদের মাঝে বণ্টন করা হয়। যাকাতের অর্থ প্রশাসনিক খাতে ব্যয় করা হয় না।
  • হিসাব ও স্বচ্ছতা: প্রতিটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ ও যাচাই করা হয়।
  • ব্যবস্থাপনা ব্যয় (নির্দিষ্ট তহবিল থেকে): ফান্ডরেইজিং, প্রচারণা, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও ডিজিটাল মার্কেটিং, আইটি ও সফটওয়্যার ব্যয় কভার করাহয়।

! ঘোষণা !

এই ফাউন্ডেশনের সকল কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য এবং এর বিনিময় শুধুমাত্র তার থেকেই আশা করছি।